জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং এমডি ও সিইও মো. আফজাল করিম। এ সময় অন্যদের মধ্যে ডিএমডি সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররা এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।