আইসিসি বাংলাদেশের উদ্যোগে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য-অর্থায়ন বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শনিবার এ কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অধিবেশনে আরো উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, রিসোর্স পারসন ও বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, বিএবির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শেখ সোহেল খুরশিদ এবং আইসিসি বাংলাদেশের জেনারেল ম্যানেজার অজয় বি. সাহা। কর্মশালায় মোট ৯২ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন ১৯টি ব্যাংকের প্রতিনিধি, ইস্টার্ন ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ জন গ্রাহক এবং বিআইবিএমের তিনজন প্রতিনিধি। —বিজ্ঞপ্তি