কর্মদক্ষতা ও ব্যবসার প্রসারে সিলেটে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) সিইও হিমাংশু মিত্র। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অন্য কর্মকর্তা ও এজেন্টরা। —বিজ্ঞপ্তি