অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) অনুষ্ঠানে ৯-১২ মে পর্যন্ত প্রিমিয়াম ইকোনমি কেবিন উন্মোচন করতে যাচ্ছে এমিরেটস। জনপ্রিয় এমিরেটস প্রিমিয়াম ইকোনমির আসন গতানুগতিক কেবিনের থেকে তুলনামূলক বেশি আকর্ষণীয় হবে। আসনের দৈর্ঘ্য ১৯ দশমিক ৫ ইঞ্চি হবে। এছাড়া যাত্রীর হেলান দেয়ার সুবিধার্থে আসনটিতে ৮ ইঞ্চি জায়গা রাখা হয়েছে। ফলে যাত্রীদের জন্য বেশ আরামপ্রদ হবে প্রিমিয়াম ইকোনমি কেবিনের আসনটি। পাশাপাশি বোয়িং ৭৭৭-৩০০ ইআর প্রথম শ্রেণীর ব্যক্তিগত উড়োজাহাজও অনুষ্ঠানটিতে উন্মোচন করবে এমিরেটস। চার দিনব্যাপী এটিএম অনুষ্ঠানটিতে ২০ হাজার দর্শক সমবেত হওয়ার প্রত্যাশা রয়েছে। অনুষ্ঠানটিতে এমিরেটসের নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্যিক দলের লক্ষ্য থাকবে পর্যটন শিল্প অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। খালিজ টাইমস
প্রিমিয়াম ইকোনমি কেবিন উন্মোচন করবে এমিরেটস
অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) অনুষ্ঠানে ৯-১২ মে পর্যন্ত প্রিমিয়াম ইকোনমি কেবিন উন্মোচন করতে যাচ্ছে এমিরেটস। জনপ্রিয় এমিরেটস প্রিমিয়াম ইকোনমির আসন গতানুগতিক কেবিনের থেকে তুলনামূলক বেশি আকর্ষণীয় হবে।










