তামা উত্তোলনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ চিলি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির উত্তোলন কার্যক্রমে চলছে বিরূপ অবস্থা। ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় নরম ধাতু নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ ১০ শতাংশ কমেছে। শুক্রবার প্রকাশিত আনুষ্ঠানিক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। খবর এএফপি।

আইএনই স্ট্যাটিস্টিক ইনস্টিটিউটের মতে, এটি ২০২০ সালে আগের বছরের একই সময়ের তুলনায় সামগ্রিক খনিজ ধাতুর উত্তোলন ৯ দশমিক ৩ শতাংশ কমে যাওয়াকে প্রভাবিত করেছে। এর পরও ২০১৯ সালের তুলনায় খনিজ উত্তোলনে দশমিক ৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

বিশ্বে যত তামা উত্তোলন হয় তার এক-তৃতীয়াংশই আসে চিলি থেকে। পরিমাণ বিবেচনায় যেটি হচ্ছে বছরে প্রায় ৫ দশমিক ৭ মিলিয়ন।

এমনকি গত বছর মহামারীর ব্যাপক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও চিলির তামা শিল্প উত্তোলন কার্যক্রম বন্ধ করেনি। অথচ ভাইরাস বেশ ভালোভাবেই দেশটিতে জেঁকে বসেছিল, যেখানে সাত লাখ মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করে ১৮ হাজার।

এদিকে আইএনই জানিয়েছে, ২০২০ সালের চূড়ান্ত প্রান্তিকে বেকারত্ব ছিল ১০ দশমিক ৩ শতাংশ, যা আগের প্রান্তিকের চেয়ে কিছুটা কম। কিন্তু আগের বছরের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি। এটি মূলত ভাইরাস নিয়ন্ত্রণে নেয়া বিধিনিষেধগুলোর কারণেই ঘটেছে।