মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও কর অঞ্চল-১৫, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর প্রদান, রিটার্ন দাখিল ও উৎসে কর কর্তনের বিধান পরিপালন: আয়কর আইন, ২০২৩ ও অর্থ আইন, ২০২৩-এর মাধ্যমে আনীত পরিবর্তনবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এমসিসিআইয়ের সভাপতি মো. সায়ফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার (কর অঞ্চল-১৫) আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-০১, কর অঞ্চল ১৫) মঞ্জুর আলম, যুগ্ম কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-০৩, কর অঞ্চল ১) মো. শহীদুল ইসলাম, এমসিসিআইয়ের মহাসচিব ও সিইও ফারুক আহাম্মাদ।
করবিষয়ক সভার আয়োজন করল এমসিসিআই
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও কর অঞ্চল-১৫, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর প্রদান, রিটার্ন দাখিল ও উৎসে কর কর্তনের বিধান পরিপালন: আয়কর আইন, ২০২৩ ও অর্থ আইন, ২০২৩-এর মাধ্যমে আনীত পরিবর্তনবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










