বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) উদ্যোগে গতকাল একটি লেকচার সেশনের আয়োজন করা হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ’
শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি
বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের উদ্যোগে লেকচার সেশন অনুষ্ঠিত
বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) উদ্যোগে গতকাল একটি লেকচার সেশনের আয়োজন করা হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।










