এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ ‍ুদিয়েছেন সায়েফ নাসির। এর আগে শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান বৃটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক ও হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি প্রথম সারির স্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন ধরনের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সায়েফ নাসির দুই দশকের বেশি সময় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্টে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন সায়েফ নাসির। - সংবাদ বিজ্ঞপ্তি