অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৫’ আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। গতকাল হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর প্রধান (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান খান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ক্যামেলকো ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ অন্যরা।
এআই প্রযুক্তিনির্ভর এএমএল ও সিএফটি সম্মেলন করল এনআরবিসি ব্যাংক
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৫’ আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক।









