মধুমতি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের অডিট কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এ সভার আয়োজন করা হয়। এ সময় অডিট কমিটির সদস্য এ মান্নান খান ও মো. মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন। অন্যদিকে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং হেড অব আইসিসিডি মো. এমদাদ হোসেন।
মধুমতি ব্যাংকের অডিট কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের অডিট কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে।









