এনআরবি ব্যাংক লিমিটেড ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মামুন মাহমুদ শাহর উপস্থিতিতে ডিএমডি মো. শাহীন হাওলাদার ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া চুক্তিতে সই করেন। চুক্তির অধীনে ব্যাংকটির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজ থেকে অভ্যন্তরীণ রুটে টিকিটের বেজ ফেয়ারের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।