দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে তিনজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ(বিএসইসি) কমিশনের কাছে পাঠিয়েছিল এক্সচেঞ্জটি। তিন প্রার্থীর মধ্য থেকে ড. এটিএম তারিকুজ্জামানকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে বিএসইসি। 

মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারি পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এক্সচেঞ্জটির এমডি নিয়োগ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে ডিএসইর পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি এক্সচেঞ্জটির এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

প্রসঙ্গত, ড. এটিএম তারিকুজ্জামান বর্তমানে বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।