গত বছরের চতুর্থ প্রান্তিকে ভারতভিত্তিক কোটাক মাহিন্দ্র ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২ হাজার ৭৯২ কোটি রুপি বা ৩৪ কোটি ৪২ লাখ ডলার। পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের ২ হাজার ১৩১ কোটি রুপির তুলনায় যা ৩১ শতাংশ বেশি। সঞ্চয় বাড়ানোর মাধ্যমে বর্তমানের ঋণ পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে ভারতীয় ব্যাংকগুলো। ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) উপাত্তে দেখা গেছে, ভারতীয় ব্যাংকগুলোর ঋণ সরবরাহ বেড়েছে ১৫ শতাংশ। বিপরীতে সঞ্চয় বেড়েছে মাত্র ৯ দশমিক ২ শতাংশ। রয়টার্স
ভারতে কোটাক মাহিন্দ্র ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১%
গত বছরের চতুর্থ প্রান্তিকে ভারতভিত্তিক কোটাক মাহিন্দ্র ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২ হাজার ৭৯২ কোটি রুপি বা ৩৪ কোটি ৪২ লাখ ডলার।










