আবাসন খাতে অবদানের জন্য টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন নতুনধরা গ্রুপের এমডি ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্সের কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিঞা (সচিব), বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, নন্দন পার্ক লিমিটেডের চেয়ারম্যান বিলাল হক। ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। 

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এ সময়ে রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ট্রাব আজীবন সম্মাননা প্রদান ও ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বছরের সেরা ইলেকট্রনিকস কোম্পানি হিসেবে ওয়ালটনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। —বিজ্ঞপ্তি