মধুমতি ব্যাংক লিমিটেড ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এমডি ‍ও সিইও মো. সফিউল আজমের উপস্থিতিতে ব্যাংকের ডিএমডি ও সিবিও কামরুল হাসান খান এবং ড্রিম স্কয়ার রিসোর্টের মহাব্যবস্থাপক শামিম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মধুমতি ব্যাংকের ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।