অনলাইন প্লাটফর্ম ট্রুথ সোশ্যালের প্যারেন্ট কোম্পানি ট্রাম্প মিডিয়ার নড়বড়ে অবস্থার বড় প্রভাব পড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক হিসাব-নিকাশে। কোম্পানিটির দরপতনে ব্লুমবার্গের সূচক ৫০০ বিলিয়নেয়ার থেকে ছিটকে পড়েছেন এ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ট্রাম্পের নিট সম্পদের পরিমাণ বর্তমানে ৫৮০ কোটি ডলারের নিচে ও বিশ্বের সম্পদশালীদের তালিকায় ৬৫২তম অবস্থানে রয়েছেন তিনি। গত মার্চে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজেশন করপোরেশনের সঙ্গে একীভূত হয় ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। তখন কোম্পানির বাজারমূল্য বাড়লেও পরে কমে আসে। এছাড়া ট্রুথ সোশ্যাল ২০২৩ সালে ৫ কোটি ৮০ লাখ ডলার নিট লোকসান দেখেছে। খবর আরটি