ডিজিটাল ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য প্রগ্রেসিভ ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালট্যান্টস অ্যাসোসিয়েটস (পিটিডিসিএ) ও আই-কনটেক্সট সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

গত ২২ মার্চ রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়।

শ্রীলঙ্কা-যুক্তরাষ্ট্রের আই-কনটেক্সট কনভার্জেন্স (প্রাইভেট) লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জনা রত্নাসার এবং প্রগ্রেসিভ ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালট্যান্টস অ্যাসোসিয়েটসের (পিটিডিসিএ) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশেকুর রহমান খান এর উদ্যোক্তা।

এ প্রসঙ্গে অঞ্জনা রত্নাসার বলেন, এই যৌথ উদ্যেগের লক্ষ্য হচ্ছে, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এলঅ্যান্ডডি) ল্যান্ডস্কেপে বিপ্লব ঘটানো, প্রতিষ্ঠানগুলোকে ডেটা-চালিত অন্তর্দৃষ্টি, লক্ষ্যযুক্ত দক্ষতা প্রশিক্ষণ এবং উন্নত কর্মক্ষমতা কৌশলের মাধ্যমে তাদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। 

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রথম ব্রিফিং সেশনটি ২৩ মার্চ ইউনিক গ্রুপের বনানী করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সানোয়ারুল হক এবং অন্যান্য উচ্চ-পদস্থ এইচআর এবং ক্রস-ফাংশনাল কর্মকর্তা। সমঝোতা স্মারকের পর সভাপতিত্ব করেন ইউনিক গ্রুপের প্রধান উপদেষ্টা ড. খোন্দকার শওকত হোসেন,  তিনি সুনির্দিষ্ট আপস্কিলিং এবং রিস্কিলিং চ্যালেঞ্জ মোকাবেলা করার ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরবর্তীতে আই-কনটেক্সট এবং পিটিডিসিএ-এর সম্মিলিত দক্ষতা কীভাবে সংস্থাগুলোকে তাদের শেখার এবং উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে তা প্রদর্শন করা হয়।   

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএসএইচআরএম-এর সাধারণ সম্পাদক ও এইচআর ক্লাবের সভাপতি এম নজরুল ইসলাম, ইসি জিএম শরীফ, মাসুদুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী, এইচআর এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি