রাজধানীর মুগদা শাখার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসির ২৫তম মান্ডা উপশাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। ব্যাংকের ডিজিএম মো. মাসুদুল হাসান, আফরোজা আক্তার, মুগদা শাখার ব্যবস্থাপক খন্দকার শামছুল হক ইভানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।