ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে মহাখালী ক্যাম্পাসে সম্প্রতি ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম মোশাররফ হুসাইন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও অনলাইন পাঠদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে মহাখালী ক্যাম্পাসে সম্প্রতি ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।










