শাহ্জালাল ইসলামী ব্যাংক তার (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ব্লাড ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসার্থে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. শাহিন মোল্যার হাতে অনুদানের চেক তুলে দেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কেএম হারুনুর রশীদ এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক
শাহ্জালাল ইসলামী ব্যাংক তার (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ব্লাড ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসার্থে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।










