কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের বার্ষিক পার্টনারস মিট-২০২৪ সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, গ্রুপটির এমডি মো. নুরুল আমিন, ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, গ্রুপের পরিচালক নুরুল আজিম সানি, বিক্রয় ও বিপণনের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরীসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সম্মেলন শেষে ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় চ্যানেল পার্টনার ও পার্টনারদের সম্মাননাসহ ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেয়া হয়। —বিজ্ঞপ্তি
ইলেক্ট্রো মার্টের বার্ষিক পার্টনারস মিট
কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের বার্ষিক পার্টনারস মিট-২০২৪ সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।










