ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ (ফিএক্স) সার্টিফিকেশন অর্জন করেছে এমটিবি সিকিউরিটিজ পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিএসইর এমডি (চলতি দায়িত্ব) ও চিফ টেকনোলজি অফিসারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমটিবি সিকিউরিটিজের পক্ষে সনদ গ্রহণ করেন সিইও মো. নজরুল ইসলাম মজুমদার। এ সনদ প্রতিষ্ঠানটিকে নিজস্ব হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর সক্ষমতা দিয়েছে। এর আওতায় শিগগিরই ‘এমটিবি লেনদেন’ নামে মোবাইল অ্যাপসহ ওএমএস সিস্টেম চালু করা হবে। —বিজ্ঞপ্তি
ডিএসই থেকে ফিক্স সার্টিফিকেশন অর্জন করল এমটিবি সিকিউরিটিজ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ (ফিএক্স) সার্টিফিকেশন অর্জন করেছে এমটিবি সিকিউরিটিজ পিএলসি।










