প্রতি বছরের মতো এবারো ওরিয়ন ফার্মা মেডিকেল স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে মেধাবী ও দরিদ্র মেডিকেল ছাত্র-ছাত্রীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ওরিয়ন গ্রুপের পরিচালক ও ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আরজুদা করিম, ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম এবং ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক এসএম নুর হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে এ স্কলারশিপের চেক ৫ জন মেডিকেল শিক্ষার্থীর মাঝে হস্তান্তর করেন। —বিজ্ঞপ্তি