এ উপলক্ষে গতকাল ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল মজিদ শেখ ও আব্দুল আউয়াল সরকারসহ ঊর্ধ্বতন নির্বাহী, জাতীয়তাবাদী অফিসার সংগঠন ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতারা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।