প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের আওতায় তিনটি ওয়াটার অ্যাকসেস হাব স্থাপন করেছে এমটিবি ফাউন্ডেশন। এ উপলক্ষে সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী ও সেফার্ডস বাংলাদেশের পরিচালক ওয়াহিদুল ইসলাম সিকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের মানুষ সহজে বিশুদ্ধ ও নিরাপদ পানি পাবে এবং উন্নত স্যানিটেশন সুবিধা তাদের আত্মমর্যাদা, গোপনীয়তা ও স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করবে। —বিজ্ঞপ্তি