এতে বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের নিজস্ব রিসোর্স পারসনরা। সাউথইস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান। এ সময় তিনি ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।