মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সবচেয়ে জনপ্রিয় ক্যারিয়ার ৭৩৭ ম্যাক্স। অথচ চলতি বছরের সেপ্টেম্বরে ক্যারিয়ারটির সরবরাহ ২০২১ সালের আগস্টের পর সর্বনিম্নে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে সরবরাহের সংখ্যা ছিল মাত্র ১৫। উৎপাদনজনিত ত্রুটি মেরামত করতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে সেপ্টেম্বরে ২১৪টি নতুন ক্রয়াদেশ এসেছে। এর মধ্যে ইউনাইটেড এয়ারলাইনস থেকে ৫০টি এবং এয়ার কানাডা থেকে ১৮টি অর্ডার এসেছে। রয়টার্স