ভূমধ্যসাগরের তীরে ইসরায়েলের প্রধান বন্দর হাইফার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত রন মালকা। বন্দরটির মালিকানায় রয়েছে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের গাগত গ্রুপ। খবর টাইমস অব ইন্ডিয়া।

গত রোববার সাবেক এ রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি হাইফা পোর্টে কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় খুবই সম্মানিত বোধ করছি। আদানি ও গাগতের অভিজ্ঞতা এবং দক্ষতা এবং বন্দরকর্মীদের নিষ্ঠা হাইফা বন্দরকে সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

২০২২ সালের জুলাইয়ে আদানি পোর্টস ইসরায়েলের হাইফা বন্দর দরপত্র জেতে। এতে অংশীদারত্ব করে ইসরায়েলের বাণিজ্যিক প্রতিষ্ঠান গাগত।