মুন্সিগঞ্জে বালিগাঁও উপশাখা উদ্বোধন করেছে সিটিজেন্স ব্যাংক পিএলসি। সম্প্রতি সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সিটিজেনস ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যাংক কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকর মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স সুবিধা এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা আরো দক্ষভাবে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষম হতে পারেন। এছাড়া ক্ষুদ্র গ্রাহকদের আমানত, ভোক্তা ঋণ, রেমিট্যান্স সেবা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান করবে সিটিজেনস ব্যাংক, যা তাদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।’ —বিজ্ঞপ্তি










