স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ সভাপতিত্ব করেন। তার পরিচালনায় পর্ষদের সদস্যরা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সভায় ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ এবং পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা ও ফিরোজুর রহমান অংশ নেন। এছাড়া পর্ষদের স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক সভায় উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক মো. শরাফাত উল্লাহ খান।

অন্যান্যদের মধ্যে সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক জাবেদুল আলম যোগ দেন।

একই সঙ্গে ব্যাংকের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি