চলতি বছরে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বা মেনা অঞ্চলে ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২২ সালে অঞ্চলটির প্রবৃদ্ধি চাঙ্গা থাকলেও আগামী বছরে তা ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। আইএমএফের মেনা অঞ্চলবিষয়ক পরিচালক জিহাদ আজ্যুর বলেন, তেল রফতানির ওপর দাঁড়িয়ে চলতি বছর ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে মেনা। এখন পর্যন্ত মেনা অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বেশ সবল এবং মহামারীর অভিঘাত থেকে দ্রুতগতিতে ঘুরে দাঁড়াচ্ছে তারা। অ্যারাবিয়ান বিজনেস
মেনা অঞ্চলে ৫% প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের
চলতি বছরে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বা মেনা অঞ্চলে ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।










