বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফিজিক্যাল এডুকেশন সেন্টার আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট বিভাগ স্টাডিজ চ্যাম্পিয়ন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি বিভাগ রানারআপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।