আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায়, ব্যাংকের আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতালের বিল কালেকশন ও আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডধারীরা নাগরিক স্পেশালাইজড হাসপাতালে সেবা গ্রহণে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. একেএম আহসান হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরিক স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. তাসনুভা আক্তার, সহকারী অধ্যাপক ও উপদেষ্টা ডা. ওমর সিদ্দিকী এবং সহকারী ব্যবস্থাপক মো. মুস্তাফিউল আলম। অন্যদিকে ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদুল হক ও বাচ্চু শেখ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার। —বিজ্ঞপ্তি