এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বিজকন ২০২৬’ শীর্ষক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শনিবার ‘লিডিং দ্য চেঞ্জ’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে সম্মেলনে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো. আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিভিন্ন বিভাগীয় ও জোনাল প্রধানসহ সারা দেশের শাখা-উপশাখার প্রধানরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া এনআরবিসি ব্যাংককে টেকসই, সুশাসিত ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বয়ংক্রিয়তা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সর্বোত্তম করপোরেট গভর্ন্যান্সকে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলের মূল উপাদান হিসেবে উল্লেখ করেন। সিএমএসএমই খাতে অর্থায়ন প্রসঙ্গে চেয়ারম্যান জানান, ডিজিটাল চ্যানেল ও ন্যানো-ক্রেডিটসহ বিশেষায়িত পণ্যের মাধ্যমে এ খাতে ঋণ সম্প্রসারণে এনআরবিসি ব্যাংক এরই মধ্যে একটি সমন্বিত এবং ভবিষ্যৎমুখী কৌশল প্রণয়ন করেছে।

সম্মেলনে ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফল উপস্থাপন করেন এবং খেলাপি ঋণ হ্রাস ও অবলোপনকৃত ঋণ আদায়কে অগ্রাধিকার দিয়ে চলতি বছরের রোডম্যাপ উপস্থাপন করেন। —বিজ্ঞপ্তি