ইসলামী ব্যাংক বাংলাদেশের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসা উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মিফতাহ উদ্দীন ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিএম মো. গিয়াস উদ্দিন কাদের। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মো. জাকির হোসেন, সিলেট শাখাপ্রধান মো. শহীদ আহমদ, ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ প্রমুখ।
ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসা উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।










