আলজেরিয়ায় গম উৎপাদন গত বছরের তুলনায় স্থিতিশীল থাকতে পারে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে শস্যটির মোট উৎপাদন পৌঁছাতে পারে ৩০ লাখ টনে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)।
এফএএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আলজেরিয়ার গমের ব্যবহার প্রায় ১ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে। এছাড়া এ সময় দেশটির গম আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৪০ লাখ টনে। আগে ২০২৩-২৪ অর্থবছরে আলজেরিয়া ৮৬ লাখ টন গম আমদানি করেছিল।
প্রতিবেদনে এফএএস ২০২৪-২৫ অর্থবছরে আলজেরিয়ায় যবের উৎপাদন কমার পূর্বাভাস দিয়েছে। এ সময় দেশটিতে ১২ লাখ টন গম উৎপাদন হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।










