চট্টগ্রাম বন্দর কল্যাণ ফাউন্ডেশন বাস্তবায়ন করায় চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মো. আজিমের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় চবক সদস্য (এএন্ডপি) মো. হাবিবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম (অতিরিক্ত সচিব) প্রমুখ উপস্থিত ছিলেন।