ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররা ২ দশমিক ৫ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেন। আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের এমডি মো. আবুল হোসেন এবং পরিচালনা বোর্ডের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।