ওয়ার্ল্ড সিমেন্ট অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রজেক্ট অ্যাওয়ার্ড ২০২৩-এর গ্রাইন্ডিং আপগ্রেড অ্যাওয়ার্ড পেয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল)। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ডব্লিউসিএ বার্ষিক কনফারেন্সে ইউসিআইএলকে এ পুরস্কার দেয়া হয়। গ্রাইন্ডিং সার্কিটে ইনোভেটিভ ডিজাইনের মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানো এবং পাওয়ার কনজাম্পশনে সাশ্রয়ের জন্য এ অ্যাওয়ার্ড পেয়েছে ইউসিআইএল।
বাংলাদেশ থেকে একমাত্র ইউনিক সিমেন্টই ডব্লিউসিএর করপোরেট মেম্বার হিসেবে মনোনীত হয়েছে। ইউসিআইএলের ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট ও মেঘনাসেম সুপার ডিলাক্স সিমেন্ট বাংলাদেশের সিমেন্ট খাতে অন্যতম প্রধান ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের অন্যতম প্রধান তিনটি সেতু (কাঁচপুর, মেঘনা ও গোমতী), মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু মেগা প্রকল্পে ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট ব্যবহার হয়েছে। —বিজ্ঞপ্তি









