আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ‘অফিস
অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর
ও চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।
গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এআইইউবির
গবেষকরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে এসডিজি ৩ (সুস্বাস্থ্য
ও কল্যাণ), এসডিজি ৪ (গুণমান শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি
১৭ (লক্ষ্যের জন্য অংশীদারত্ব) এর ওপর গবেষণাকে গুরুত্ব প্রদান করে। এআইইউবির ট্রাস্টি
বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গবেষকদের
হাতে চেক হস্তান্তর করেন। এ সময় এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ
অফিসের ইনচার্জ এবং ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. লামাগনা গবেষকদের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং
বিভিন্ন অনুষদের ডিন তাদের বক্তব্য দেন। এআইইউবির চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে
মোট ১৫ জন গবেষক এবং সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি










