বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা হাউজিং ওয়ার্ল্ড বিজনেস আউটলুক অ্যাওয়ার্ড ২০২৩ জিতেছে। এর মাধ্যমে বসুন্ধরা হাউজিং বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী ল্যান্ড ডেভেলপার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের কুইন্স পার্কের ম্যারিয়ট মারকুইসে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ডিএমডি ও বিভাগীয় প্রধান (বিক্রয় ও বিপণন) বিদ্যুৎ কুমার ভৌমিক। —বিজ্ঞপ্তি