প্রায় চার হাজার কর্মী বা মোট শ্রমশক্তির ৫ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে ফিলিপস। যান্ত্রিক ত্রুটির কারণে মেডিকেল পণ্য প্রত্যাহার করায় কোম্পানির ৭০ শতাংশ বাজার মূলধন হারানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ডাচ মেডিকেল সামগ্রী নির্মাতা এ কোম্পানিটি। চলতি মাসের শুরুতে সিইও হিসেবে রয় জ্যাকবস দায়িত্ব নেয়ার পর বড় আকারের এ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এলো। গত বছরের জুনে ৫৫ লাখ ভেন্টিলেটর প্রত্যাহার করতে বাধ্য হয় ফিলিপস। এতে কোম্পানিটি ৩ হাজার কোটি ইউরো বাজারমূল্য হারায়। রয়টার্স
৫ শতাংশ কর্মী ছাঁটাই করছে ফিলিপস
প্রায় চার হাজার কর্মী বা মোট শ্রমশক্তির ৫ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে ফিলিপস। যান্ত্রিক ত্রুটির কারণে মেডিকেল পণ্য প্রত্যাহার করায় কোম্পানির ৭০ শতাংশ বাজার মূলধন হারানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ডাচ মেডিকেল সামগ্রী নির্মাতা এ কোম্পানিটি।










