মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও বিকাশ। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা শহরের শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেডে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালা হয়। কর্মশালায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স একেএম মনিরুল করিম উপস্থিত ছিলেন।