নারী উদ্যোক্তা ফোরামের চার বছর পূর্তি উপলক্ষে ঐকতান মেলা ২০২৪ শুরু হয়েছে। গতকাল নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও বিকর্ণ কুমার ঘোষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। সম্মানিত অতিথি ছিলেন ইউসেপ বাংলাদেশের ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর নাজমুন নাহার ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়ারম্যান ড. তানজিবা রহমান।