কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনকারী, আমদানিকারক ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের রিটেইল ব্যবস্থাপক ও কর্মকর্তাদের অংশগ্রহণে পর্যটন নগরী কক্সবাজারে তিনদিন ব্যাপী বার্ষিক বিজনেস রিভিউ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম অংশগ্রহণকারী ব্যবস্থাপক ও কর্মকর্তাদের ২০২৩ সালের পারফরম্যান্স ও অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে বিশ্বসেরা কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য সামগ্রী গ্রাহক, ক্রেতা ও ভোক্তাদের নিকট প্রচার, প্রসার ও বিপণনের জন্য কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান।
কনফারেন্সে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন উপস্থিত ব্যবস্থাপক ও অংশগ্রহণকারী কর্মকর্তাদেরকে স্বাগত জানান এবং বিগত সময়ে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য বাংলাদেশী গ্রাহক, ক্রেতা ও ভোক্তাদের নিকট বিপণন, প্রচার এবং প্রসারের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি জানান কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বাংলাদেশে বর্তমান বাজার চাহিদার সিংহভাগ সরবরাহের মাধ্যমে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে। তিনি আরো বলেন একসময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। সরকারের শিল্প বান্ধব নীতির ফলে তা এখন স্ব-নির্ভর শিল্প খাতে পরিণত হতে চলছে। বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রি ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। আমরা আশা করছি অচিরেই এসকল ইলেকট্রনিক্স পণ্য বিদেশে রফতানি হবে মেইড ইন বাংলাদেশ পরিচয়ে।
কনফারেন্সে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বিশেষ বিশেষত্ব, পরিবেশ বান্ধব প্রযুক্তি, গুণগতমান, গ্রহণযোগ্যতা এবং বিক্রয়োত্তর সেবাসহ অন্যান্য বিষয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিকট উপস্থাপন করেন। এছাড়াও কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী গ্রাহকদের বিশ্বস্ততা, গুণগত মানের উপর আস্থা ও সুলভ মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ।
কনফারেন্সে ২০২৪ সালের বিপণন কর্মকান্ডকে আরো গতিশীল ও সুদৃঢ় করতে ক্রেতাদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। কনফারেন্সে শেষে ২০২৩ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রিটেইল ব্যবস্থাপক ও কর্মকর্তাদেরকে পুরষ্কার প্রদান করে কনফারেন্সের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা মুজমদার, পরিচালক নুরুল আজিম সানি এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহাক হোসাইনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।- বিজ্ঞপ্তি










