২০২২ সালের ডিসেম্বরে ভারতের রফতানি হয়েছে ৩ হাজার ৪৪৮ কোটি ডলার। ২০২১ সালের একই মাসের তুলনায় যা ১২ দশমিক ২২ শতাংশ কম। সোমবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত উপাত্তে আরো দেখা গেছে, গত বছরের শেষ মাসে ভারতের আমদানি ছিল ৫ হাজার ৮২৪ কোটি ডলার। ২০২১ সালের একই মাসে যেখানে আমদানি ছিল ৬ হাজার ৩৩ কোটি ডলার। বিজনেস স্ট্যান্ডার্ড
ডিসেম্বরে ভারতের রফতানি কমেছে ১২.২২%
২০২২ সালের ডিসেম্বরে ভারতের রফতানি হয়েছে ৩ হাজার ৪৪৮ কোটি ডলার।










