যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অবস্থিত কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে টেসলা। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি কারখানাটিতে মোট ৭৭ কোটি ৫৭ লাখ ডলার বিনিয়োগের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। গত বছর জার্মানিতে ৫৫০ কোটি ডলার ব্যয়ে গিগাফ্যাক্টরি স্থাপনের পর এটিই সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে টেসলার। সরকারি ফাইলিংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
টেক্সাসের কারখানা সম্প্রসারণ করবে টেসলা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অবস্থিত কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে টেসলা।










