দেশের যেকোনো প্রান্ত থেকে নগদ গ্রাহকরা মুহূর্তেই আইডিএলসি ফাইন্যান্স পিএলসির লোনের ইএমআই, লোন প্রসেসিং ফি, ডিপোজিটের কিস্তি, লেট পেমেন্ট ফি ও এক্সাইজ ডিউটি (আবগারি শুল্ক) নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সম্প্রতি নগদ লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নগদ লিমিটেডের ডিএমডি ও চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী ও আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিএমও এম জামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।