আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে শিল্পকর্ম প্রদর্শনীর প্রতিযোগিতা প্রভাবক ৪.০ অনুষ্ঠিত হয়েছে। এআইইউবির স্থাপত্য বিভাগ ২০১৮ সাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ শিল্পকর্ম প্রতিযোগিতার আয়োজন করে আসছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান (সচিব) মো. আনিসুর রহমান মিয়া। জুরি বোর্ডের প্রধান ছিলেন ভাস্কর্য হামিদুজ্জামান খান। উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজউকের সদস্য মেজর (অব) ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
এআইইউবিতে প্রভাবক ৪.০ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে শিল্পকর্ম প্রদর্শনীর প্রতিযোগিতা প্রভাবক ৪.০ অনুষ্ঠিত হয়েছে।










