ব্যাংক খাতে জাবেদুল আলমের রয়েছে ২৬ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি ২০০০ সালে এইচএসবিসি বাংলাদেশে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জাবেদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রিধারী। কর্মজীবনে তিনি করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ এবং ট্রান্সফরমেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাবেদুল আলমের দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা, দক্ষতা ও কৌশলগত দূরদর্শিতা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ট্রান্সফরমেশন কার্যক্রমকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।